
নিউজ ডেস্ক: উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিপক্ষে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার জয়পুরহাট জেলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় এক সঙ্গে ভিডিও কনফারেন্সিং করবেন। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো: আব্দুর রহিম এ তথ্য জানান। জয়পুরহাটের শহীদ ডা: আবুল কাশেম ময়দানেএ ভিডিও কনফারেন্সিং সমাবেশের আয়োজন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উগ্রবাদ এবং সন্ত্রাসী কার্যক্রমের ঘৃন্য পরিণতি দেখা গেছে গুলশান ও শোলাকিয়ায়। এক শ্রেণীর উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ওই সময় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগ ও জেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার ফলে জনগণের মধ্যে জঙ্গীবাদ বিরোধী সচেতনতা গড়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।জঙ্গীবাদ বিরোধী কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আলেম সমাজ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী, ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ গতকালের ভিডিও কনফারেন্সিং-এ অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সাথে ভিডিও কনফারেন্সিং, লাইভ টেলিকাস্ট ও মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্পৃক্ত হয়ে দিক নির্দেশনা প্রদান করবেন।
এ ভার্চুয়াল জনসভার মাধ্যমে সরসরি জনগনকে পরামর্শ প্রদান ছাড়াও মাদক বিরোধী মনোভাব গড়ে তোলা ও দেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করার সুযোগও রয়েছে। জেলা শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে ভিডিও কনফারেন্সিং সমাবেশ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, গ্রোথ সেন্টার, হাটবাজার, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য গুরুত্বপুর্ণ স্থানে টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার উদ্যোগ নেয়া হয়েছে।