News71.com
 Bangladesh
 11 Nov 16, 12:55 PM
 287           
 0
 11 Nov 16, 12:55 PM

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৭’শ গাড়ি

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৭’শ গাড়ি

নিউজ ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই পাশেই বাস-ট্রাক ও ছোট যানসহ পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন পরাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা।যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে থাকা ৫টি ফেরির সংকটের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল এই নৌরুটটিতে এ অবস্থা বিরাজ করছে।

আজ শুক্রবার ভোর থেকেই ফেরি সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পরিবহনের দীর্ঘ সারি দেখা যায়। সময় গড়ানো সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পরিবহনের সংখ্যা।বিআইডব্লিউটি জানিয়েছে, উভয় ঘাট এলাকায় একটি করে প্লটুন সমস্যা থাকার কারণে ফেরি পারাপারে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে।

এদিকে, গত কয়েকদিন ধরেই ঘাট এলাকায় যানজটের নিরসন হচ্ছে না।  শুক্রবার গাড়ির চাপ থাকার কারণে পারাপারে যানজট সৃষ্টি হচ্ছে। তবে সারা দিনই জট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ১৫টি ফেরি বর্তমানে চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে ৫টি ফেরি।

পাটুরিয়া ঘাটের নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, গত কয়েক দিন ধরেই উভয় ঘাটে যানজট দেখা দিচ্ছে। শুক্রবার সকাল থেকেই ঘাটের জিরো পয়েন্ট থেকে নবগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে বাসের লাইন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন