
নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৯ বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন ও হস্তলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪টি বিভাগে তিন শতাধিক শিশু অংশ নেন।
বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় শিশু বিভাগে আবৃত্তি এবং সুন্দর ও নির্ভুল বাংলা হস্তলিখন, ‘ক’ বিভাগে আবৃত্তি ও চিত্রাঙ্কন, ‘খ’ বিভাগে আবৃত্তি ও শ্রুতি লিখন এবং ‘গ’ বিভাগে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।