News71.com
 Bangladesh
 11 Nov 16, 04:31 PM
 303           
 0
 11 Nov 16, 04:31 PM

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবার থেকে সপ্তাহে চারদিন

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবার থেকে সপ্তাহে চারদিন

নিউজ ডেস্ক: তিন দিন থেকে বাড়িয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের চলাচল সপ্তাহে চার দিন করা হল। শুক্রবার সকালে অাসামের গুয়াহাটি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নাড়িয়ে এই রেল যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। এরপরই কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্যেশ্যে ১৩১০৯ আপ অতিরিক্ত মৈত্রী এক্সপ্রেসটি ছেড়ে যায়। এ সময় কলকাতা স্টেশনে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং সহ রেলের শীর্ষ কর্মকর্তারা।

ভিডিও কনফারেন্সে প্রভু বলেন, ‘কলকাতা ও ঢাকার যাত্রীদের আমি অভিনন্দন জানাই। তাদের সমস্যা দূর করার চেষ্টা করা হবে। জয় ‘বাংলাদেশ-ভারত মৈত্রী’। তিনি আরও বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় কলকাতা ও ঢাকা দুই শহরই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। নতুন এই ট্রেন চলাচলের মাধ্যমে দুই দেশের মধ্যে শুধু মাত্র মৈত্রী নয়, ব্যবসা-বাণিজ্যও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যে মৈত্রী এক্সপ্রেসটি চলাচল করে সেটি যায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে-দর্শনা সীমান্ত দিয়ে। কলকাতা স্টেশন থেকে এবার প্রতি মঙ্গলবার, শুক্রবার, শনি ও সোমবার ঢাকার উদ্যেশ্যে মৈত্রী এক্সপ্রেস ছাড়বে। অন্যদিকে ঢাকা থেকে কলকাতার উদ্যেশ্যে এই ট্রেন ছাড়বে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার।

২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেনের যাত্রা শুরু হয়। ক্রমশ এই রুটে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ট্রেন যাতায়াত একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত ও বাংলাদেশ সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন