News71.com
 Bangladesh
 11 Nov 16, 04:35 PM
 272           
 0
 11 Nov 16, 04:35 PM

চট্টগ্রামে জ্বালানি তেলের ট্যাংক থেকে ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে জ্বালানি তেলের ট্যাংক থেকে ইয়াবা উদ্ধার

 

নিউজ ডেস্ক :  চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় একটি জ্বালানি তেলের পিকআপের ট্যাংক থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক মো. শাহজাহান (২১) ও সহকারি রমজান আলীকে (২০) আটক করা হয়। আজ ভোরে এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, কক্সবাজার থেকে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে পিকআপটিকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে জ্বালানি তেলের ট্যাংক থেকে পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলোর ভেতর আরও ২৫টি প্যাকেট ছিল। প্রতি প্যাকেটে ২০০ করে ইয়াবা ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন