News71.com
 Bangladesh
 11 Nov 16, 04:39 PM
 257           
 0
 11 Nov 16, 04:39 PM

চাঁপাইনবাবগঞ্জে বোনের সাথে ঝগড়া করে ভাইয়ের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে বোনের সাথে ঝগড়া করে ভাইয়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জে মাছের মাথা খাওয়াকে কেন্দ্র করে বড় বোনের সঙ্গে ঝগড়া করে সাহিদ (১১) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার গোবড়াতলা ইউনিয়নের মহিপুর মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাহিদ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাহিদ তার বড় বোন আজরিনের সঙ্গে ভাত খেতে বসে। এসময় মাছের মাথাটি আজরিন নিজের প্লেটে তুলে নিলে সাহিদ রাগ করে উঠে যায় এবং তাদের শোয়ার ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন