News71.com
 Bangladesh
 09 Mar 16, 10:08 AM
 760           
 0
 09 Mar 16, 10:08 AM

মাদকের টাকা না পেয়ে মাতাল ছেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করল বাবাকে ।।

মাদকের টাকা না পেয়ে মাতাল ছেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করল বাবাকে ।।

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় বাবা মুক্তিযোদ্ধা এমদাদুল হক মানিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিহত মানিকের শ্যালক গোলাম সরোয়ার বাদী হয়ে জনকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন।

কটিয়াদী থানার ওসি আব্দুস ছালাম জানান, আজ সকালে মাদকের টাকা না পেয়ে মাদকসেবী জন তার বাবা এমদাদুল হক মানিককে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করতে গেলে জনের হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত হন। এসময় প্রতিবেশীদের সহায়তায় জনকে আটক করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় মানিককে উদ্ধার করে বাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক মানিককে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথেই দুপুরে তার মৃত্যু হয়।

বিকেলে মামলা দায়ের হলে জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানাগেছে ঘাতক জন স্থানীয় বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বেশ কিছুদিন আগে থেকে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। আর এই মাদকাসক্ত হওয়ার কারনেই সে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন