
নিউজ ডেস্ক: মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ হাজার ২শ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। আজ দুপুরে মুজিবনগর থানার এসআই ইয়ামিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহিদুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিত টের পেয়ে বাড়ির মালিক শহিদুল ইসলাম সেখান থেকে পালিয়ে যান।
এসআই ইয়ামিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাস জয়পুরের মৃত জান আলীর ছেলে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম পালিয়ে গেলেও তার বাড়ি তল্লাশি করে ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।
মুজিবনগন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ৬৬ হাজার ২শ পিস ভারতীয় যৌন উত্তজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।