
নিউজ ডেস্ক: জেলার ভাঙ্গা উপজেলা সদরে সপ্তাহব্যাপী চক্ষু শিবির বৃহস্পতিবার শেষ হয়েছে।
স্থানীয় বেসরকারি সংস্থা হাইলাইট ফাউন্ডেশন এই চক্ষু শিবিরের আয়োজন করে।ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জানান, সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই চক্ষু শিবিরে ২১ জন রোগীর চোখে ইন্ট্রা-ওকিউলার লেন্স (আইওএল) সংযোজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এই চক্ষু শিবিরে ১শ’ জনের মতো রোগী চোখের বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয়।সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ ও উপজেলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা আকতার পপি উপস্থিত ছিলেন।