News71.com
 Bangladesh
 11 Nov 16, 05:32 PM
 349           
 0
 11 Nov 16, 05:32 PM

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক :  বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে নয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌওতা রেল গেটের পূর্বপার্শ্ব নামক স্থানে ওই ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি জানতে পেরে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মোজাফফর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায় এবং হাতে নাতে একটি চাইনজ কুড়াল, বড় হাসুয়া, সাবল, ছুরিসহ ৯ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সান্তাহার পূর্ব লকোকলোনীর খলিলের ছেলে সুমন শেখ (২৫), তার ছোট ভাই সুজন (২২), আমবাগানের শাহিনের ছেলে বাদল শেখ (২৯), পশ্চিম লকোকলোনীর খলিলের ছেলে শাহ আলম (৩০), সাতাহারের আক্কাসের ছেলে ভুলু কাজী (৩৫), কলসার আলাউদ্দীনের ছেলে রনি (৩২), ড্রাইভার কলোনীর সামছুলের ছেলে বাবু (৪৫), মিশন স্কুল এলাকার ইসমাইলের ছেলে রিপন (২৮) এবং জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটার মতিয়ারের ছেলে নয়ন (৩২)।

এ ব্যাপারে সান্তাহার টাউন ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনর্চাজ মোজাফফর হোসেন বাদী হয়ে অস্ত্র ও ডাকাতির মামলা দায়ের করেছেন। বগুড়ার অাদমদিঘি থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান, গ্রেফতারকৃত ৯ ডাকাতকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন