News71.com
 Bangladesh
 11 Nov 16, 06:40 PM
 272           
 0
 11 Nov 16, 06:40 PM

শেরপুরে মৃগি নদীর তীরে ইজতেমার দ্বিতীয় দিনে লাখো মুসুল্লির ঢল

শেরপুরে মৃগি নদীর তীরে ইজতেমার দ্বিতীয় দিনে লাখো মুসুল্লির ঢল

নিউজ ডেস্ক :  শেরপুরে শুরু হওয়া ৩ দিনের ইজতেমার দ্বিতীয় দিনে আজ জুম্মা’র নামাজ আদায়ে মৃগি নদীর তীরে লাখো মুসুল্লি’র ঢল নামে। ইজতেমা ময়দানে বেলা দেড়টায় জুম্মার নামাজ আদায় করা হলেও শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে বেলা ১০ টা থেকেই দলে দলে শত শত মুসুল্লি ইজতেমা ময়দানে ছুটে আসে। ঢাকার কাকরাইল মসজিদ মার্কাসে’র মুরুব্বি জুম্মার নামাজ এর ঈমামতি করেন।

ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শহরের পুলিশ লাইনের পাশে মৃগি নদীর তীরে ভাটারা ঘাট সংলগ্ন প্রায় ৯ একর জমি’র উপর এ জেলা ইজতেমার আয়োজন করা হয়। এখানে বেডিংসহ প্রায় ৩০ হাজার এবং নামাজ আদায় করার জন্য ৬০ হাজার মুসুল্লি’র ধারণ ক্ষমতার ব্যবস্থা করা হলেও জুম্মার নামাজে মূল প্যান্ডেলের বাইরে আশপাশের ক্ষেত খামার ও খালি জায়গায় প্রায় ২ লক্ষাধিক মুসুল্লি নামাজ আদায় করেন।

এসময় স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ড: এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জাতীয় পার্টি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনসহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ জুম্মার নামাজে অংশ নেয়।

এদিকে মুসুল্লিদের চালাচলে সুবিধার্থে জুম্মার নামাজের সময় শহরের থানা মোড় থেকে মৃগি নদীর অষ্টমি তলা মোড় পর্যন্ত প্রধান সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তায় সকল প্রকার যান চলাচল বন্ধ রাখেন স্থানীয় প্রশাসন। আগামীকাল শনিবার যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনের জেলা ইজতেমা শেষ হবে বলে আয়োজক কমিটি সূত্র জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন