News71.com
 Bangladesh
 11 Nov 16, 06:45 PM
 321           
 0
 11 Nov 16, 06:45 PM

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, শহর যুবলীগের সেক্রেটারী মির্জা মনিরুল ইসলাম মিলনসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেণ লালু, শান্তনা হক শান্তা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমানসহ জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বিরোধী দলের বিভিন্ন কর্মকান্ডের সমালাচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করারও আহ্বান জানান। সমাবেশ শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন