News71.com
 Bangladesh
 11 Nov 16, 06:47 PM
 296           
 0
 11 Nov 16, 06:47 PM

প্রেসক্লাবের নতুন সদস্যদের নিয়ে ‘সদস্য সকাল’ অনুষ্ঠান

প্রেসক্লাবের নতুন সদস্যদের নিয়ে ‘সদস্য সকাল’ অনুষ্ঠান

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে আজ জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্যদের নিয়ে ‘সদস্য সকাল’ অনুষ্ঠানের আয়োজন করে।জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ সকালে এই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।বিএফইউজে সভাপতি গোলাম মহিউদ্দিন খানের সভাপতিত্বে নতুন সদস্যদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এবং প্রেস ক্লাব সদস্য আমানউল্লা, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভুইয়াঁ, ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান, স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং সংগঠনের মহাসচিব সৈয়দ মেজবাহ উদ্দিন।

নবীন সদস্যদের পক্ষথেকে অনেকেই তাদের বক্তব্যে দেরিতে হলেও প্রেসক্লাবের নতুন ব্যাবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সদস্যপদ প্রদানের জন্য কৃতঞ্জতা প্রকাশ করেন।ক্লাব সভাপতি শফিকুর রহমান ক্লাবের উন্নয়নে নতুন সদস্যদের ভূমিকা রাখার আহবান জানান।অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে নতুন সদস্যদের অভিনন্দন জানানো হয়। এসময় প্রেসক্লাবের নবীন- প্রবীণ সদস্যদের আলাপচারিতায় পুরো মিলনায়তন মিলনমেলায় রূপ নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন