News71.com
 Bangladesh
 11 Nov 16, 06:50 PM
 340           
 0
 11 Nov 16, 06:50 PM

খালেদার আমলেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল ।। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

খালেদার আমলেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল ।। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

নিউজ ডেস্ক :  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশ আগের যে কোন সময়ের চেয়ে ভালোভাবে থাকাই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন, বেগম জিয়া ভালভাবে উপলদ্ধি করতে পেরেছে যে, এ ভাবে দেশ চললে বিএনপি-জামায়াতের মতো অভিশপ্ত দলের দিকে দেশের মানুষ আর ফিরে তাকাবে না।হানিফ আজ দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।দুর্নীতি নিয়ে বেগম খালেদা জিয়ার করা এক মন্তব্যের জবাবে হানিফ বলেন, ‘খালেদা জিয়া দাবি করেছেন তারা নাকি কোনো অন্যায়-দুর্নীতি করেনি। এটা জাতি জানে, যে তার আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।’

তিনি বলেন, ‘আপনি (খালেদা) নির্দোষ থাকলে আদালতে হাজিরা দিতে যান না কেন? আর আপনার বড় ছেলেকে দুর্নীতির বরপুত্র হিসেবেই সবাই জানে। লন্ডনে তারেক একাধিক গাড়ি ব্যবহার করেন, কর্মচারীদের নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। তার আয়ের উৎস কি? আগে যে দুর্নীতি করেছিল সেই টাকা ছাড়া তারেক এমন বিলাসী জীবনযাপন করতে পারতো না।’

দেশে ভোট দেয়ার অধিকার নেই, সম্প্রতি খালেদার এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি নির্লজ্জ মিথ্যাচার। আওয়ামী লীগই এদেশে ভোটের অধিকারের জন্য লড়াই করে।গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বিএনপির করা মন্তব্যের জবাবে তিনি বলেন, কোনো গণমাধ্যমেই সরকার কোনো সেন্সর আরোপ করেনি।

এটি খালেদার মিথ্যাচার। এখন দেশ যে কোনো সময়ের তুলনায় ভালো চলছে। এটাই বিএনপির গাত্রদাহের কারণ। কারণ তারা জানে যে এটি অব্যাহত থাকলে বিএনপির মতো অভিশপ্ত দলের দিকে জনগণ তাকাবে না। তাই তারা মরিয়া হয়ে ওঠেছে।এদিকে গোবিন্দগঞ্জের সাঁওতালদের এলাকা পরিদর্শনে রোববার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি টীম যাবেন বলে জানিয়েছেন হানিফ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে আওয়ামী লীগ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যাগ নেয়া হবে।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন