News71.com
 Bangladesh
 11 Nov 16, 06:52 PM
 317           
 0
 11 Nov 16, 06:52 PM

কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন প্রতিস্থাপন শুরু

কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন প্রতিস্থাপন শুরু

নিউজ ডেস্ক :  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক কন্টিনজেন্ট, একটি ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট এন্ড সিগন্যাল কোম্পানি এবং একটি ফোর্স ব্যানএমপি কন্টিনজেন্টের ১১৮১ জন সদস্যের প্রতিস্থাপন শুরু হয়েছে।জাতিসংঘ চার্টার্ড বিমানের ০৭টি ফ্লাইটের মধ্যে ২৩০ জন শান্তিরক্ষী নিয়ে প্রথম ফ্লাইটটি শুক্রবার মিশন এলাকায় গমনের জন্য ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কন্টিনজেন্টসমূহের দায়িত্বের মধ্যে রয়েছে জনগণের নিরাপত্তা বিধান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ।

ইতোমধ্যে কন্টিনজেন্টগুলো সে দেশের সরকারের প্রশংসা এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। জাতিসংঘ সদর দপ্তরও এই কন্টিনজেন্টসমূহের দক্ষতার ভুয়সী প্রশংসা করেছে।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক কন্টিনজেন্ট, একটি ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট এন্ড সিগন্যাল কোম্পানী এবং একটি ফোর্স ব্যানএমপি ২০০৩ সাল হতে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন