News71.com
 Bangladesh
 09 Mar 16, 11:07 AM
 938           
 0
 09 Mar 16, 11:07 AM

মুক্তিযোদ্ধা মতি কমান্ডারের উপর হামলার ঘটনায় আগামিকাল বৃহস্পতিবার কয়রায় মুক্তিযোদ্ধা জনতার মানব বন্ধন ।।

মুক্তিযোদ্ধা মতি কমান্ডারের উপর হামলার ঘটনায় আগামিকাল বৃহস্পতিবার কয়রায় মুক্তিযোদ্ধা জনতার মানব বন্ধন ।।

নিউজ ডেস্ক : খুলনার কয়রার আওয়ামিলীগ নেতা ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান ওরফে মতি কমান্ডারের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে আগামিকাল কয়রা উপজেলা সদরে মানব বন্ধন কর্মসুচি পালিত হবে। মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে আয়োজিত এই মানব বন্ধনে সহস্রাধিক লোক অংশ গ্রহন করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

আগামিকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের প্রানকেন্দ্রে এই কর্মসুচি পালিত হবে। এদিকে সন্ত্রাসী বাহারুল বাহিনীর হামলায় আহত মুক্তিযোদ্ধা মতি কমান্ডার নিউজ৭১ডটকম www.news71.com কে বলেন সন্ত্রাসীরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে । আজ বাহারুলের অন্যতম সহযোগী একাধিক মামলার আসামি সন্ত্রাসী হিরো আজ তাকে সরাসরি হুমকি দিয়েছে ।

উল্লেখ্য গত রবিবার কয়রা উপজেলা সদরের জনবহুল এলাকা জিরো পয়েনট এ প্রকাশ্য দিবালোকে শত শত লোকের সামনে এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করে । মুক্তিযোদ্ধা মতি কমান্ডারের উপর হামলার ঘটনা রটে যাওয়ায় মানুষ ক্ষুব্ধ হয় এবং তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ করে। এ ব্যাপারে কয়রা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন