
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ সহ বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে স্থানীয় আওয়ামিলীগ নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী দারিদ্র লাঘবের লক্ষ্যে হত দরিদ্রদের মাঝে কেজি প্রতি ১০ টাকা দামে চাউল বিতরনে যেসব রেশন কার্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে হত দরিদ্রদের মাঝে বন্টন করার ব্যবস্থা করেছেন সে সব রেশন কার্ড বন্টনে চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান দ্বারা ব্যপক অনিয়ম হয়েছে। অনিয়ম গুলো হলঃ একই পরিবারের একাধিক কার্ড, এক ব্যক্তির একাধিক কার্ড, অধিকাংশ বিধবাদের দের কার্ড না দেওয়া, অধিকাংশ কার্ড হত দরিদ্রদের না দিয়ে নিজেদের পছন্দসই স্বচ্ছল ব্যক্তিদের দেওয়া, কার্ড দিয়ে ছিনিয়ে নেওয়া, চেয়ারম্যান মেম্বরদের নিজের স্ত্রী, মা, বাবা, ভাই, খালা, খালু, ও মামা ইত্যাদির কার্ড দেওয়া অথবা কার্ড আছে ব্যক্তি নাই অথবা ভুয়া কার্ড বন্টন ইত্যাদি।
অভিযোগ পত্রে আবেদনকারীগণ জরুরী ভিত্তিতে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দোষী ব্যক্তি দের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।