News71.com
 Bangladesh
 12 Nov 16, 10:42 AM
 273           
 0
 12 Nov 16, 10:42 AM

রাজধানীতে পুলিশের এসআই’ রব্বানীর আত্মহত্যা

রাজধানীতে পুলিশের এসআই’ রব্বানীর আত্মহত্যা

নিউজ ডেস্ক :  রাজধানী পল্লবী থানা এলাকা পারিবারিক কলহের জের ধরে সোমেন হাসনায়েন রব্বানী (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই এলাকার ৮ নং রোডের ৫ নং বাড়ির ৪র্থ তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। রব্বানী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি যশোরের বেজপাড়ায়। শুক্রবার  রব্বানীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার স্বজনরা বাড়িওয়ালা মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাড়িওয়ালা জানায়, তার বাসার ভেতর থেকে দরজা বন্ধ।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে ড্রইং রুমের ফ্যানের সঙ্গে রব্বানীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশ। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

পল্লবী থানার এসআই সুলতান বলেন, মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫৩/১৬।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন