News71.com
 Bangladesh
 12 Nov 16, 10:43 AM
 242           
 0
 12 Nov 16, 10:43 AM

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২।।

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নসিমনের (আলম সাধু) দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামের আমজান হোসেন (৬০) ও কালীগঞ্জের ছোটঘিগাটি গ্রামের আমির হোসেন খাঁ (৫০)।

আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাতিবিলার ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন