
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারী থেকে শাপলা (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়ারী থানাধীন বজহরি রোড, বাসা নম্বর ২৭/ ০১, ৬তলা ভবনের একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শাপলা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার তুলাচরের আমিনুল মিয়ার মেয়ে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলিম হোসেন সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে । পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, ওই ৬তলা ভবনে শাপলাসহ আরও তিন নারী ভাড়া থাকতেন। মৃত শাপলা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন ।