News71.com
 Bangladesh
 12 Nov 16, 12:38 PM
 288           
 0
 12 Nov 16, 12:38 PM

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী।।

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী।।

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকাল সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটা নামকস্থানে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে করে মোটরসাইকেল আরোহী ২ জন ছিটকে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তবে তাদের পরিচয় যানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন