News71.com
 Bangladesh
 12 Nov 16, 01:30 PM
 273           
 0
 12 Nov 16, 01:30 PM

নাটোরে ৬৫ হাঁড়ি চোলাই মদসহ আটক ৮।।

নাটোরে ৬৫ হাঁড়ি চোলাই মদসহ আটক ৮।।

 

নিউজ ডেস্কঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৬৫টি হাঁড়িভর্তি চোলাই মদ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল। এ সময় চোলাই মদ উৎপাদন, বিক্রি ও সেবনের দায়ে ৬ ব্যবসায়ী ও ২ নারীকে আটক করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর লোহারপাড়া গ্রামে চোলাই মদের কারখানায় এ অভিযান চালানো হয়।

পরে বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ নারীকে ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মির্জাপুর লোহারপাড়া গ্রামের বিনয় লোহার (৩৫), আনন্দ লোহার (৪৫), ব্যাপ চরণ (৫৩), নিমাই কর্মচার (৩২), নন্দলাল লোহার (৪৫), বিমল লোহার (৩৭), মিনা রানী (৩৫) ও দেবীতা রানী (৩০)।

র‌্যাব-৫ এর নাটোর কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে এ অভিযান চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন