
খুলনা জেলার কয়রা উপজেলা ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মেহেদী হাসানকে সভাপতি ও মোঃ আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বুধবার রাতে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর যৌথ স্বাক্ষরে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ ও মনি রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, দপ্তর সম্পাদক একরামুল হক। খবর বিজ্ঞপ্তির ।।