News71.com
 Bangladesh
 12 Nov 16, 07:48 PM
 315           
 0
 12 Nov 16, 07:48 PM

ইউএস-বাংলা এয়ারলাইন্স’র ঢাকা-মাস্কাট ফ্লাইট চালু

ইউএস-বাংলা এয়ারলাইন্স’র ঢাকা-মাস্কাট ফ্লাইট চালু

নিউজ ডেস্ক : বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ওমানের রাজধানী মাস্কাটে ফ্লাইট চালু করেছে।শুক্রবার রাত ১০ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস-বাংলা’য় নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ১৫৮ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে যাত্রা করে।ইউএস-বাংলা এয়ারলাইন্স’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে জানানো হয়, ঢাকা-মাস্কাট ফ্লাইট শুরু করার পূর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।এখন থেকে সপ্তাহে চারদিন ঢাকা থেকে এবং দু’দিন চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে।ঢাকা-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারন করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট ঢাকা থেকে যথাক্রমে রবি ও শুক্রবার (রাত ১০ টা ৪৫ মিনিটে) এবং দু’টি ফ্লাইট মঙ্গল ও বৃহস্পতিবার (রাত ৮ টা ৪৫ মিনিটে) মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২ টায় পৌঁছাবে।এছাড়া সপ্তাহে দু’টি ফ্লাইট চট্টগ্রাম থেকে যথাক্রমে মঙ্গল ও বৃহস্পতিবার (রাত ১০ টা ১৫ মিনিটে) মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।

মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ৩টায় (সপ্তাহে দু’দিন বুধ ও শুক্রবার) সরাসরি ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ছেড়ে আসবে এবং সকাল ৯টা২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং সপ্তাহে দু’দিন (সোম ও শনিবার) মাস্কাট থেকে রাত ৩ টায় ফিরতি ফ্লাইট ছেড়ে চট্টগ্রামে পৌছাবে সকাল ৯ টা ৫০ মিনিটে এবং ঢাকায় অবতরন করবে সকাল ১১ টা ২০ মিনিটে।নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে।এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট শুরু করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন