News71.com
 Bangladesh
 12 Nov 16, 08:09 PM
 282           
 0
 12 Nov 16, 08:09 PM

সরকারের উন্নয়ন কর্মকান্ডে কোন অন্যায় ও দুর্নীতি সহ্য করা হবে না।। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

সরকারের উন্নয়ন কর্মকান্ডে কোন অন্যায় ও দুর্নীতি সহ্য করা হবে না।। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে কোন অন্যায় ও দুর্নীতি সহ্য করা হবে না।তিনি বলেন, সরকার অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোন অপরাধী ও দুর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না।কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ বিকেলে জেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের নবনির্মিত সম্প্রসারিত বিজ্ঞান ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করেছে।বিএনপি’র মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির কঠোর সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, যে দল জ্বালাও-পোড়াও করে ও মানুষ হত্যা করে সে দলের সাথে জনগণ থাকতে পারে না।তিনি বলেন, এ দেশের মানুষ উন্নয়ন, শান্তির প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে।

নাসিম আরো বলেন, দেশের উন্নয়নের ধারায় গ্রাম ও শহরের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। দারিদ্র বিমোচনে বিশ্বব্যাংকও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে।

কলেজের অধ্যক্ষ গোলাম ফরিদ রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম।জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।এর আগে মোহাম্মদ নাসিম কাজীপুর উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার বীজ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।স্বাস্থ্য মন্ত্রী পরে শিমলা, বাহুকা ও মেঘাই এলাকায় নদী তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ও মেঘাই পর্যটন কেন্দ্র স্থাপনের স্থানও পরিদর্শন করেন।এ সময় পানি উন্নযন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, সিভিল সার্জন ডাঃ শেখ মঞ্জুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া সহ কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন