News71.com
 Bangladesh
 13 Nov 16, 11:42 AM
 309           
 0
 13 Nov 16, 11:42 AM

চট্টগ্রামের হাজী কলোনিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামের হাজী কলোনিতে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক :  চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার হাজী কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৮টি গাড়ি

জানা গেছে, ওই কলোনিতে বেশ কিছু কাঁচা ঘর ও দোকানপাট রয়েছে। তবে আগুন লাগার কারণ এখও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর রূপম কান্তি বিশ্বাস বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন