News71.com
 Bangladesh
 13 Nov 16, 01:18 PM
 287           
 0
 13 Nov 16, 01:18 PM

সরকার নদী ভরাট রোধে অঙ্গীকারাবদ্ধ ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সরকার নদী ভরাট রোধে অঙ্গীকারাবদ্ধ ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

নিউজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার দেশের নদীগুলো ভরাট রোধে অঙ্গীকারাবদ্ধ।নদীকে জীবন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নদীকে রক্ষার কোনো বিকল্প নেই এবং সরকার এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় নদী অলিম্পিড-২০১৬ অধিবেশন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, একসময় বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ছিল, কিন্তু এখন অনেক নদীই হারিয়ে গেছে। নদী দখল করে অবকাঠামো নির্মাণ এবং দখলকারীদের হাত থেকে নদীকে রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।আমাদের বেঁচে থাকার জন্য নদী খুবই জরুরি তাই মানুষ এখন নদী রক্ষায় ভাবতে শুরু করেছে। নদীই আমাদের শেষ ভরসা, আমাদের নদী রক্ষা প্রয়োজন, ঐতিহ্যগতভাবে আমাদের আবার নদীকে ফিরে পেতে হবে বলে শাহরিয়ার আলম অভিমত ব্যক্ত করেন। রিভারিন পিপল ও সমকাল সুহৃদ সমাবেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

শাহরিয়ার আলম অনুষ্ঠানে বলেন, সরকার নদীর নব্যতা ফিরিয়ে আনতে সব রকম সহায়তা দিবে। নদীর রক্ষায় প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ যেমন স্লুইচ গেট নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই স্লুইচ গেট বন্যা প্রতিরোধে সহায়ক হবে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে ২৪ হাজার ৪শ কিলোমিটার নদী পথ ছিল। এখন এটি কমে ৩ হাজার কিলোমিটারে নেমে এসেছে। সরকার দেশের ৬৫ টি নদীর নৌপথ ও নব্যতা ফিরিয়ে আনতে কাজ করছে।তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহিন ঝুড়ি নেই, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। একসময় বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল কিন্ত্র এখন আমরা খাদ্য রপ্তানী করছি। সরকার বিদ্যুৎ উৎপাদন ১৪ হাজার মেগাওয়াটে উন্নিত করেছে।

রিভারিন পিপল এর সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন