
নিউজ ডেস্ক: গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে পারলেই জামিন পাবেন ডেসটিরি দুই কর্ণধার রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন। আগামী ছয় সপ্তাহের মধ্যে ৩৫ লাখ গাছ বিক্রি করে তাদেরকে এই টাকা জমা দিতে হবে। টাকা জমা দেয়ার পরই তারা জামিনে মুক্তি পাবেন।
রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।