News71.com
 Bangladesh
 13 Nov 16, 01:29 PM
 299           
 0
 13 Nov 16, 01:29 PM

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি  

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি     

 

নিউজ ডেস্ক :  মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকীতে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। রবিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর টাঙ্গাইলে আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পমাল্য অর্পণ করবে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজকে এমন সময়ে পালন করছি যখন দেশে গণতন্ত্র নেই, স্বাধীনতা বিপন্ন, সবদিকে সাংস্কৃতিক আগ্রাসনে ক্ষত-বিক্ষত।'মৃত্যুবাষির্কী পালন উৎযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে যৌথসভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আতাউর রহমান, ঢালী, আব্দুস সালাম আজাদ, এম এ মালেক, নুরুল ইসলাম নাসিম, তকদির হোসেন জসিম, মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, শায়লা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন