News71.com
 Bangladesh
 13 Nov 16, 05:29 PM
 280           
 0
 13 Nov 16, 05:29 PM

মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে'।। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ

মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে'।। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ

 

নিউজ ডেস্ক :  রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করতে বিচার বিভাগ, আইনজীবি ও পুলিশ প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে মানুষের জন্য আইন, আইনের জন্যে মানুষ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় আপনাদের অব্যাহত প্রয়াস চালাতে হবে।রবিবার দুপুরে টাঙ্গাইল এডভোকেট বার সমিতির ১২৫তম প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এ কথা বলেন।এ সময় রাষ্ট্রপতি বলেন, বিপুল সংখ্যক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অসচ্ছল ও সহায় সম্বলহীন সুবিধা বঞ্চিত মানুষের দোড়গোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে বর্তমান সরকার আইনগত সহায়তা প্রদান আইন -২০০০ পাশ করেছে।

এ আইনের আওতায় সমাজের অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত বিপুল সংখ্যক মানুষ সরকারী খরচে প্রতিদিন আইনি সহায়তা নিচ্ছে।টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মুলতান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।এর আগে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ টাঙ্গাইল বার সমিতির নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।বিকেলে রাষ্ট্রপতি টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন