News71.com
 Bangladesh
 13 Nov 16, 05:44 PM
 319           
 0
 13 Nov 16, 05:44 PM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

 

নিউজ ডেস্ক :  রাজধানীর দুই থানায় নাশকতার তিন মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার দুই মহানগর হাকিম পল্টন থানার দুটি ও শাহজাহানপুর থানার একটি মামলায় শুনানির জন্য নুতন এ দিন ধার্য করেন।

দুই থানার মধ্যে শাহজাহানপুর থানার মামলায় ফখরুলসহ আসামি ২৩ জন, পল্টন থানার এক মামলায় ফখরুলসহ ২৬ জন আসামি। এসব মামলায় সময়ের আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম নুর নবী।অন্যদিকে, পল্টন থানার আরেক মামলায় আসামি ফখরুলসহ ২৫ জন। ওই মামলায় সময় মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন