News71.com
 Bangladesh
 13 Nov 16, 05:53 PM
 297           
 0
 13 Nov 16, 05:53 PM

আদালত থেকে পালিয়েছে বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল

আদালত থেকে পালিয়েছে  বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল

 

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল (২৬) আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি আবুল হাসান।এর আগে, শনিবার ভোরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১।

গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন