News71.com
 Bangladesh
 10 Mar 16, 12:00 PM
 2170           
 0
 10 Mar 16, 12:00 PM

নির্বাচন পূর্ব আচরণবিধি লংঘনের কোন ঘটনাকে বরদাস্ত করা হবে না : ডিআইজি মনিরুজ্জামান ।।

নির্বাচন পূর্ব আচরণবিধি লংঘনের কোন ঘটনাকে বরদাস্ত করা হবে না : ডিআইজি মনিরুজ্জামান ।।

সাতক্ষীরা সংবাদদাতা : খুলনা বিভাগের আইনশৃংখলা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক ভাল বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনিরুজ্জামান। তিনি বলেন, নির্বাচন পূর্ব আচরণবিধি লংঘনের কোন ঘটনাকে বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রচারে বাধা ও মাইক ভাংচুরের মতো ছোটখাটো অপরাধ দমনেও পুলিশ কাজ করছে বলে জানান তিনি। একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ ইউপি নির্বাচনের লক্ষ্যে সবধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামে গ্রামে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে মানুষ যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে তা নিশ্চিত করা হয়েছে।

ডিআইজি এসএম মনিরুজ্জামান গতকাল বুধবার দুপুরে সাতক্ষিরা জেলার শ্যামনগরের সুনদরবনের পাদদেশখ্যাত মুন্সিগঞ্জে দশ জেলার পুলিশ সুপারদের নিয়ে বিভাগীয় আইনশৃংখলা বিষয়ক এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।বিভাগীয় সম্মেলনে খুলনার অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনার হাবিবুর রহমান, বাগেরহাটের নিজামুল হক মোল্লা, মেহেরপুরের মো. হামিদুল আলম, কুষ্টিয়ার প্রলয় চিসীম, ঝিনাইদহের আলতাফ হোসেন, নড়াইলের সরদার রকিবুল ইসলাম, মাগুরার একেএম এহসানউল্লাহ, যশোরের মো. আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. রাশিদুল হাসান এবং আরআরএফ কমান্ড্যান্ট আলী আহমেদ খানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগে জেএমবি জঙ্গি অথবা আনসারুল্লাহ বাংলা টিমের মত কোন সহিংস গ্র“পের অস্তিত্ব নেই উল্লেখ করে ডিআইজি আরও বলেন, এমন কোন ইঙ্গিত পাওয়া গেলে পুলিশ তা প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স অবস্থানে আছে। মাদকরোধে পুলিশের কঠোর ভূমিকা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন এটি একটি কঠিন সমস্যা। এ সমস্যা সমাধানে পুলিশের সাথে সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সকলকে কাজ করে যেতে হবে। ২০১৩-২০১৪ সালের সহিংস পরিস্থিতির অবসান ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরা বাংলাদেশের অন্যতম মডেল জেলায় পরিণত হয়েছে। সম্মেলনে তিনি পুলিশ কর্মকর্তাদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহনযোগ্য করতে ও আইন-শৃক্ষলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ কর্তাদের করনীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন