
নিউজ ডেস্ক : বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতায় ফ্লাইট চালু করবে। এ নিয়ে নভোএয়ার দু’টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর আগে গত বছরের ডিসেম্বর থেকে সংস্থাটি মিয়ানমারে আন্তর্জাতিক ফ্লাইট চালু শুরু করে। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন বিকেল ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে স্থানীয় সময় বিকেল তিনটায় কলকাতা পৌঁছবে। আবার কলকাতা থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকা পৌঁছবে।