News71.com
 Bangladesh
 13 Nov 16, 07:17 PM
 261           
 0
 13 Nov 16, 07:17 PM

পল্টন থানার নাশকতার মামলায় শিমুল বিশ্বাসসহ ২২ জনকে গ্রেফতারের নির্দেশ

পল্টন থানার নাশকতার মামলায় শিমুল বিশ্বাসসহ ২২ জনকে গ্রেফতারের নির্দেশ

নিউজ ডেস্ক: পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২২ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।আজ বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।আগামি ২৭ জানুয়ারি এ মামলার গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করেছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, এই মামলায় অন্যতম আসামিরা হলেন- বরকতউল্লাহ বুলু, মারুফ কামাল খান সোহেল ও সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। বাকিরা সব সাধারন আসামি।এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারী মাসে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন