
নিউজ ডেস্ক : নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ পাঁচ দিনের সরকারী সফরে আজ রোববার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।চীনে অবস্থানকালে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তুতকৃত দুটি সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া সফরকালে নৌ-প্রধান চীনের বিভিন্ন সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। চীন সফর শেষে আগামী ১৯ নভেম্বর নৌ প্রধান দেশে ফিরবেন।