News71.com
 Bangladesh
 13 Nov 16, 07:19 PM
 283           
 0
 13 Nov 16, 07:19 PM

ঘুষের বিরুদ্ধে লড়াইয়ে দুদক পুনরায় ফাঁদপাতা পদ্ধতি চালু করেছে

ঘুষের বিরুদ্ধে লড়াইয়ে দুদক পুনরায় ফাঁদপাতা পদ্ধতি চালু করেছে

 

নিউজ ডেস্ক :  দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি খাতে ব্যাপক দুর্নীতি বিশেষ করে ঘুষ বন্ধের লক্ষ্যে ফাঁদপাতার পদ্ধতি পুনরায় চালু করবে।দুদকের উপ-কমিশনার (জনসংযোগ) প্রনব ভট্টাচার্য আজ বলেন, দুদক সরকারি কর্মকর্তাদের ঘুষ দাবির অভিযোগ পাওয়ায় পুনরায় ফাঁদপাতার পদ্ধতি চালু করেছিল।দুদক গত দেড়মাসে ফাঁদপাতা পদ্ধতিতে ৮ থেকে ১০টি মামলা পেয়েছে এবং এসব ঘটনায় ঘুষ গ্রহণকালে হাতে-নাতে কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

সম্প্রতি এ ধরনের অভিযানে দুদক টাঙ্গাইল ও নরসিংদী থেকে দুইজন ভূমি কর্মকর্তা এবং সড়ক ও মহাসড়কের এক আইন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।ঘুষের অভিযোগ পাওয়ায় কমিশন একটি ফাঁদ মামলায় অভিযান চালাতে একটি কমিটি গঠন করেছে। কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে আইন অনুযায়ী তারা অভিযান চালাবে।কমিশন ইতোমধ্যে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে নির্দেশনা দিয়েছে জনগণকে সচেতন করার জন্য। যাতে কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে তারা যেন তা কমিশনকে জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন