News71.com
 Bangladesh
 13 Nov 16, 08:53 PM
 273           
 0
 13 Nov 16, 08:53 PM

মাদারীপুর নিখোঁজের ১দিন পর পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

মাদারীপুর নিখোঁজের ১দিন পর পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

অজয় কুন্ডু, মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকার একটি পুকুর থেকে ১দিন নিখোঁজের পর রবিবার সকাল  ১০টার দিকে লাভলি বেগম(৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লাভলির স্বামীর বাড়ি গোপালগঞ্জ জেলার মকেসদপুর গ্রামের। তবে তিনি বর্তমানে সদর উপজেলার পানিচত্র এলাকায় বসবাস করে এবং স্বামী মিলন তালুকদার বর্তমানে মালশিয়ার প্রবাসী। শনিবার থেকে তিনি নিখোঁজ ছিল। তবে আজ রবিবার সকালে লাভলি বেগমের লাশ মোতালেব মোল্লার পুকুর থেকে মৃত্যু অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাভলি বেগমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

মাদারীপুর সদর থানার এস আই প্রদিপ জানান আমরা ঘটনাস্থল থেকে মৃত্যু অবস্থায় লাভলি বেগমের লাশ উদ্ধার করেছি।  ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন