
অজয় কুন্ডু, মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ সুমন সরদার (২৫) নামে এক চোরকে আটক করে সদর থানা পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাঁপাতলী গ্রাম থেকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক সুমন সরদার মস্তফাপুর ইউনিয়নের চাঁপাতলী গ্রামের খলিল সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১’টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রাপ্তার করা হয়। এছাড়াও সুমন সরদার মস্তফাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার শওকত মাতুব্বর হত্যা মামলার অন্যতম আসামী।