News71.com
 Bangladesh
 13 Nov 16, 11:36 PM
 322           
 0
 13 Nov 16, 11:36 PM

রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা সরকারের বা দলের নেই।

রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাকের এক প্রতিক্রিয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ করে কেন এ প্রশ্ন এল, এটা তো জানি না। সম্ভবত এটা তার (আবদুর রাজ্জাক) ব্যক্তিগত মত হতে পারে। সংবিধান সংশোধন হয়েছে, সংবিধান সংশোধন কমিটি দীর্ঘদিন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় সংসদে বিষয়টি মীমাংসিত হয়েছে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের সরকার বা দলের সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন