News71.com
 Bangladesh
 14 Nov 16, 11:41 AM
 226           
 0
 14 Nov 16, 11:41 AM

মিঠাপুকুরে পেট্রোল বোমা মামলায় গ্রেফতার ২ জামায়াত কর্মী।।

মিঠাপুকুরে পেট্রোল বোমা মামলায় গ্রেফতার ২ জামায়াত কর্মী।।

নিউজ ডেস্কঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় পেট্রোল বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত দুই আসামি জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুস সালাম ও রেজাউল ইসলাম।

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিঠাপুকুরের জায়গার বাতাসন এলাকায় বাসে পেট্রোল বোমা হামলা করে ৬ জনকে হত্যা, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের দিন সংঘর্ষে ৭ জন হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির সাংবাদিকদের বলেন, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন