News71.com
 Bangladesh
 14 Nov 16, 12:10 PM
 245           
 0
 14 Nov 16, 12:10 PM

লটারি নিয়ে প্রতারণার অভিযোগে ৪ বিদেশি গ্রেপ্তার

লটারি নিয়ে প্রতারণার অভিযোগে ৪ বিদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: মুঠোফোনে লটারির লোভ দেখিয়ে প্রতারণা করার অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।র‍্যাব বলছে, বিদেশিরা এভাবে বিপুল অর্থ আত্মসাৎ করছিল।

আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন