News71.com
 Bangladesh
 10 Mar 16, 02:08 AM
 825           
 0
 10 Mar 16, 02:08 AM

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ।।

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ।।

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সকাল ১১টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মন্ত্রীপরিষদের সিনিয়র সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান। ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার এলিসন ব্লেইক, ডিপ্লোম্যাটিক কোরের ডিন মাহমুদ ইজ্জত, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গত ২৮শে ফেব্রুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন প্রেসিডেন্ট। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান। ৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন