News71.com
 Bangladesh
 14 Nov 16, 12:35 PM
 258           
 0
 14 Nov 16, 12:35 PM

এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণ নিয়ে হাইকোর্টে রুল

এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণ নিয়ে হাইকোর্টে রুল

নিউজ ডেস্ক: লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।


গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও কমিশনের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০০৯ সালের পর থেকে এখন পর্যন্ত এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণ হয়নি বলে বিইআরসি একটি আবেদন করে কনজ্যুমারস অ্যাসোসিশন অব বাংলাদেশ। ওই আবেদনে প্রতিকার না পেয়ে সংগঠনটির পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন