News71.com
 Bangladesh
 14 Nov 16, 05:18 PM
 238           
 0
 14 Nov 16, 05:18 PM

রাজধানীতে ৭টি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

রাজধানীতে ৭টি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক :  রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হল- মো. ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ন কবীর ওরফে ঝনু (৪৩), মো. শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারী লিটন (২৭) ও মো. মানিক (২৮)।এ সময় তাদের কাছ থেকে চারটি ৭.৬৫ বোরের পিস্তল, তিনটি ওয়ান শ্যূটার গান, আটটি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির প্রকৃত মালিক হচ্ছে আমিরুল নামের এক ব্যক্তি। গ্রেফতারকৃতরা যশোর জেলার বেনাপোল থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে আসে।গোয়েন্দা (পূর্ব) বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ¯িœগ্ধ আখতার জানান, গ্রেফতারকৃত ফেরদৌস, শহর আলী ও মানিক পেশাদার সন্ত্রাসী, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। আর হুমায়ন কবীর আন্তঃজেলা অবৈধ অস্ত্র বিক্রেতা চক্রের সক্রিয় সদস্য।তিনি বলেন, তাদের অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মুগদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন