News71.com
 Bangladesh
 14 Nov 16, 05:55 PM
 290           
 0
 14 Nov 16, 05:55 PM

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর যাবজ্জীবন

 

নিউজ ডেস্ক :  যৌতুকের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. এনামুল বারী এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের এক বছর দুই মাসের মাথায় ২০১২ সালের ৩০ আগষ্ট দুপুরে স্ত্রী নীমা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় নিহত নীমার মা জোসনা বেগম বাদী হয়ে ওই দিনই সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন