News71.com
 Bangladesh
 14 Nov 16, 06:38 PM
 292           
 0
 14 Nov 16, 06:38 PM

নরসিংদীতে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দু-পক্ষের সংঘর্ষে নিহত ৩

নরসিংদীতে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দু-পক্ষের সংঘর্ষে নিহত ৩

 

নিউজ ডেস্ক :  নরসিংদীর রায়পুরা উপজেলায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।সোমবার দুপুরে উপজেলার নীলক্ষা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান।

ওসি বলেন, নীলক্ষা ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থক ছোমেদ আলী, মোতালিব মেম্বারসহ গ্রামের প্রায় শ’খানেক লোক রোববার সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলার করে। সে সময়র দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়। ওই ঘটনায় অন্তত পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এর জেরে সোমবার দুপুরে আবার দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় টেঁটার আঘাতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অর্ধশত আহত হয় বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন