News71.com
 Bangladesh
 14 Nov 16, 06:41 PM
 318           
 0
 14 Nov 16, 06:41 PM

ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে ।। এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ

ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে ।। এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক :  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর খনন প্রকল্প গ্রহণ করা হয়েছেমন্ত্রী আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া-এর পরিচালনা পরিষদের ৪৩তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারের কারণে আমাদের পানির স্তর প্রতিনিয়ত নীচে নেমে যাচ্ছে। ভূ-গর্ভস্থ পানির স্তর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায়োগিক গবেষণা চালানোর জন্য বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন।সভায় পরিচালনা বোর্ডের সহ-সভাপতি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গাঁ, বোর্ডের সদস্যগণ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাঁচার জন্য পানি অপরিহার্য। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পুকুর খনন প্রকল্প গ্রহণ করেছে। মন্ত্রী পল্লীর জনগণের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও প্রায়োগিক গবেষণা পরিচালনা ও দক্ষ মানব সম্পদ তৈরী করে দেশকে সকল ক্ষেত্রে স্বয়ং-সম্পূর্ণ করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, উন্নয়নের পূর্ব শর্ত দক্ষ মানব সম্পদ সৃষ্টি। এজন্য গবেষণাধর্মী আরডিএ, বগুড়ার ন্যায় বিভাগীয় পর্যায়ে আরো একাডেমি করার চিন্তা-ভাবনা চলছে।সভায় একাডেমির প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার কার্যক্রম ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন