News71.com
 Bangladesh
 14 Nov 16, 06:42 PM
 293           
 0
 14 Nov 16, 06:42 PM

৯ম ওয়েজবোর্ড গঠনের দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বিএফইউজে

৯ম ওয়েজবোর্ড গঠনের দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বিএফইউজে

নিউজ ডেস্ক :  নবম ওয়েজবোর্ড গঠনের দাবীতে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন (বিএফইউজে)’র উদ্যোগে আগামী বুধবার সকাল এগারোটায় ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ দেশের সকল সাংবাদিক ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।বিএফইউজে’র এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, সাব-এডিটর্স কাউন্সিল, প্রেসক্লাব ও অন্যান্য গণমাধ্যম সংগঠনকে নিজ নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ সকালে বিএফইউজে’র সাথে ডিইউজে, ডিআরইউ, সাব-এডিটর্স কাউন্সিল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও অন্যান্য সংগঠনের এক যৌথসভায় এ বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়।

সভায় নেতৃবৃন্দ নবম ওয়েজবোর্ড গঠনের ইস্যুতে তথ্যমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।নেতৃবৃন্দ বুধবারের কর্মসূচি সফল করার জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এবং দেশের সকল জেলার সাংবাদিক সংগঠনের প্রতি আহ্বান জানান।বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশে অংশগ্রহণের জন্য রাজধানীর সকল গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন