
নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আগামী ৪ ডিসেম্বর রোববার বিকাল ৪টায় শুরু হবে।রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।এদিকে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয়েছে। ওই অধিবেশন গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে উত্থাপিত ৮টি বিলের মধ্যে ৬টি বিল পাস হয়।